Chinnaswamy Stampede Incident: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদযাপনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় কোহলিকে গ্রেপ্তারের ট্রেন্ডিং

Chinnaswamy Stampede Incident: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদযাপনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় কোহলিকে গ্রেপ্তারের ট্রেন্ডিং
Arrest Kohli Trend In Social Media (Photo Credit: X@potus021)

বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জয় উদযাপনের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসব বদলে গিয়েছিল বিপর্যয়ে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন বহু। এরই মাঝে সামাজিক মাধ্যমে বাজে ভাবে ট্রোল ও  ট্রেন্ডিং হয়েছেন বিরাট কোহলি। তবে কোহলির ‘ট্রেন্ড’ হওয়া এমন কী বড় কথা। ভারতীয় ক্রিকেটের সুপারস্টার প্রায়ই ট্রেন্ড হয়ে থাকেন। তার অনুরাগীর সংখ্যা, কল্পানাতীত। তবে তাঁকে ঘিরে এই উন্মতার জেরেই যে প্রাণ হারালেন ১১ জন, এমনটাই মত অনেকের। আর ঠিক এই জায়গা থেকেই নেগেটিভ ট্রেন্ডিং শুরু হয়েছে বিরাটকে নিয়ে। চিন্নাস্বামীর ঘটনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রেন্ডিং '#ArrestKohli'। অর্থাৎ বিরাট কোহলিকে গ্রেফতার করা হোক। নেটিজেনদের দাবি কোহলির ডাকেই কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন আরসিবি অনুরাগীরা। তাঁর পরিণামে চরম পরিণতি হয়েছে এতজনের। তাই তাঁকেই গ্রেফতারের করা হোক।

 

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় গ্রেফতার হয়েছেন আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোসালে। বেঙ্গালুরু বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং প্রধানকে। বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে তাঁকে পাকড়াও করে পুলিশ।

তবে বিরাট ভক্তরাও পাল্টা টুইট করেছেন,তারা বলছেন রাজ্যের দায়িত্ব নিরাপত্তার । প্রশাসনের দায়িত্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখার। তারা সেই দায়িত্ব পালন করেনি। তাই খেলোয়াড়দের গ্রেফতার না করে সরকার দায়িত্ব নিক ঘটনার।

(The above story first appeared on LatestLY on Jun 06, 2025 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).