IND vs AUS: সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার মহম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরা, অভিযোগ দায়ের টিম ইন্ডিয়ার

সিডনিতে (SCG) চলছে অস্ট্রেলিয়া বনাম ভারত তৃতীয় টেস্ট। এই টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন বর্ণবিদ্বেষের শিকার (Racially Abused) হলেন ভারতীয় দলের বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জসপ্রিত বুমরা (Jasprit Bumrah)। তারপরেই টিম ইন্ডিয়ার পক্ষ থেকে সরকারিভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বেশ কয়েকজন মত্ত সমর্থক বিদ্বেষমূলক মন্তব্য করেন সিরাজকে উদ্দেশ্য করে। যে মন্তব্য রীতিমত ‘আপত্তিজনক’। তারপরেই ঘটনা প্রথমে অধিনায়ক রাহানে সহ দলের সিনিয়র ক্রিকেটারদের জানানো হয়। তার পরেই রাহানে আম্পায়ারের কাছে বিষয়টি রিপোর্ট করেন।

IND vs AUS: সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার মহম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরা, অভিযোগ দায়ের টিম ইন্ডিয়ার
Mohammed Siraj and Jasprit Bumrah (Photo Credits: PTI)

সিডনিতে (SCG) চলছে অস্ট্রেলিয়া বনাম ভারত তৃতীয় টেস্ট। এই টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন বর্ণবিদ্বেষের শিকার (Racially Abused) হলেন ভারতীয় দলের বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জসপ্রিত বুমরা (Jasprit Bumrah)। তারপরেই টিম ইন্ডিয়ার পক্ষ থেকে সরকারিভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বেশ কয়েকজন মত্ত সমর্থক বিদ্বেষমূলক মন্তব্য করেন সিরাজকে উদ্দেশ্য করে। যে মন্তব্য রীতিমত ‘আপত্তিজনক’। তারপরেই ঘটনা প্রথমে অধিনায়ক রাহানে সহ দলের সিনিয়র ক্রিকেটারদের জানানো হয়। তার পরেই রাহানে আম্পায়ারের কাছে বিষয়টি রিপোর্ট করেন।

২০০৮ সালের মনকিগেট কেলেঙ্কারি এখনও ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের ক্ষেত্রে এক বড় ক্ষত। আবারও, সিডনি বর্ণবাদের একটি বড় ফ্ল্যাশপয়েন্টে পরিণত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তৃতীয় দিনের খেলা শেষে ভারতীয় ড্রেসিংরুমের বাইরে নাটকীয় দৃশ্য ছিল। আইসিসি এবং স্টেডিয়ামের সুরক্ষা কর্মকর্তারা বুমরা, সিরাজ এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। অধিনায়ক অজিঙ্কে রাহানে সহ সিনিয়র ভারতীয় খেলোয়াড়রা ম্যাচ কর্মকর্তা এবং সুরক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। জানা যাচ্ছে ফাইন লেগে ফিল্ডিং করার সময় সিরাজকে বর্ণবাদমূলক গালিগালাজ করা হয়। আরও জানা যাচ্ছে, সিরাজের আগে জসপ্রিত বুমরাকেও বর্ণবাদমূলক গালিগালাজ করা হয়। যদিও দুই বোর্ডের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। আরও পড়ুন: Bengaluru FC vs SC East Bengal: আইএসএলে আজ বেঙ্গালুরু এসসি-র মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

১৩ বছর আগে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছিলেন এন্ড্রু সাইমন্ডস। হরভজন সিং তাঁকে বিদ্বেষী মন্তব্য করে ‘বাঁদর’ বলেছিলেন, এমন অভিযোগ করেন অজি অলরাউন্ডার। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। হরভজনকে প্ৰথমে তিনটে টেস্ট ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়। পরে অবশ্য শাস্তি ফিরিয়ে নেওয়া হয়।

(The above story first appeared on LatestLY on Jan 09, 2021 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).