James Anderson Viral Video:সতীর্থ স্টুয়ার্ট ব্রডকে নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ কেঁদে ফেললেন জেমস অ্যান্ডারসন, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (দেখুন ভিডিও)

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ সিরিজের মাঝেই মাত্র ৩৭ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। তাই এই টেস্টটি ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

James Anderson Crying Photo Credit: Twitter@USMAN_254

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ৫ টেস্টের অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচের খেলা হচ্ছে কেনিংটন ওভালে।  বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে তাড়াতাড়ি। ৩৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া দল বিনা উইকেটে ১৩৫ রান করেছে। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৮ ও উসমান খোয়াজা ৬৯ রান করে ক্রিজে আছেন।জিততে অস্ট্রেলিয়ার দরকার ২৪৯ রান। একইসঙ্গে এই ম্যাচে জিততে এবং সিরিজ ড্র ​​করতে হলে ইংল্যান্ডকে ১০ উইকেট নিতে হবে। বৃষ্টির কারণে চতুর্থ দিনে মাত্র একটি সেশনই খেলা সম্ভব হয়েছে।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ সিরিজের মাঝেই মাত্র ৩৭ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। তাই এই টেস্টটি ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ শেষের আগে একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।এই ভিডিওতে ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন তার সতীর্থ স্টুয়ার্ট ব্রডকে নিয়ে কথা বলতে গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় জেমস অ্যান্ডারসনের চোখে জলও চলে আসে। মিডিয়ার ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়ে। দেখুন সেই ভিডিও-

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement