IPL 2022: আইপিএলে কোন গ্রুপে কলকাতা নাইট রাইডার্স? কাদের কাদের বিরুদ্ধে খেলতে হবে শ্রেয়স আইয়ারদের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) গ্রুপ পর্বের নিয়মে একটি পরিবর্তন। ১০টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হবে। অর্থাৎ প্রতিটি গ্রুপে ৬টি করে দল থাকবে, কিন্তু প্রতি দলের ম্যাচের সংখ্যা থাকবে ১৪। শুক্রবার বিসিসিআই (BCCI) গ্রুপ পর্বের নতুন ফর্ম্যাট প্রকাশ করেছে। গ্রুপ এ-তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়েন্টস। বি গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স।

IPL (Photo Credits: TW)

প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি ৪ দলের সঙ্গে ২টি ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপে তার রো-তে থাকা দলের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলবে। বাকি ৪ দলের সঙ্গে ১টি করে ম্যাচ খেলবে। কলকাতা নাইট রাইডার্স (KKR) ২টি করে ম্যাচ খেলবে তারই গ্রুপে থাকা মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপারজায়েন্টসের বিরুদ্ধে। এছাড়াও অন্য গ্রুপে তার রো-তে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলবে কেকেআর। বাকি ৪ দলের সঙ্গে খেলবে একটি করে ম্যাচ। এই গ্রুপ নিময়টি আইপিএলে নতুন নয়। কারণ এটি এক দশক আগে একবার ব্যবহার করা হয়েছিল যখন পুনে ওয়ারিয়র্স এবং কোচি টাস্কার্স কেরল লিগের অংশ ছিল। আরও পড়ুন: Wriddhiman Saha: সৌরভ, রাহুলের সঙ্গে ব্যক্তিগত কথা কেন বাইরে প্রকাশ? ঋদ্ধিমান সাহার কাছে জবাব চাইতে পারে বিসিসিআই

গতকাল জানানো হয়েছে, ২৬ মার্চ থেকে শুরু হবে এ বারের আইপিএল। ফাইনাল হবে ২৯ মে। মোট ৭০টি লিগ পর্যায়ের ম্যাচ খেলা হবে। মহারাষ্ট্রের ৪টি মাঠে ম্যাচগুলি হবে। মুম্বইয়ে হবে ৫৫টি ম্যাচ, পুনেতে হবে ১৫টি ম্যাচ। ম্যাচের জন্য চারটি স্টেডিয়ামে চিহ্নিত করা হয়েছে, ওয়াংখেড়েতে হবে ২০টি ম্যাচ, ব্রেবোর্নে হবে ১৫টি ম্যাচ, ডি ওয়াই পটেল স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ এবং পুনের এমসিএ স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ। তবে, প্লে-অফ পর্যায়ের ৪টি ম্যাচ কোথায় কোথায় খেলা হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement