India vs Bangladesh,Head To Head Record In T20Is: আজ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ, এক ঝলকে দেখে নেব টি-২০ তে ভারত বনাম বাংলাদেশ এর মুখোমুখি পরিসংখ্যান

IND vs BAN (Photo Credit: Bangladesh Cricket/ X)

ভারত জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর সুপার ফোর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে IND বনাম PAK। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হতে চলেছে এই ম্যাচ।প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ছয় উইকেটের জয়ের পর সূর্যকুমার যাদবের দল সুপার ফোরের দ্বিতীয়  ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ফাইনালে যাওয়ার লক্ষ্যে, অন্যদিকে  সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটের জয়ের পর বাংলাদেশও ভারতের বিরুদ্ধে জয়ের আশা করছে, যা তাদেরও ফাইনালে ওঠার সম্ভাবনাকে জাগিয়ে রেখেছে।

তবে পরিসংখ্যানের  থেকে দেখলে এই ম্যাচে ধারে ভারে এগিয়ে রয়েছে ভারত। টি-২০ তে মুখোমুখি লড়াইয়ের ম্যাচে ভারত আধিপত্য বিস্তার করে, ১৭টি ম্যাচের মধ্যে ১৬টিতেই জিতেছে।বাংলাদেশের একমাত্র জয় এসেছে ২০১৯ সালে দিল্লিতে, যখন মুশফিকুর রহিমের অপরাজিত পঞ্চাশের ফলে বাংলাদেশ সাত উইকেটের জয় নিশ্চিত করে।

শীর্ষ ব্যাটসম্যান

  • সর্বাধিক রান: রোহিত শর্মা (ভারত) - ১৩ ইনিংসে ৪৭৭ //মাহমুদউল্লাহ (বাংলাদেশ) - ১৫ ইনিংসে ২৪৮।
  • সর্বাধিক উইকেট: ওয়াশিংটন সুন্দর (ভারত) - ১০ ম্যাচে ১০ উইকেট// আল-আমিন হোসেন (বাংলাদেশ) - ৭ ম্যাচে ৮ উইকেট।

শেষ টি২০ ক্রিকেটে মুখোমুখি- 

২০২৪ সালে হায়দরাবাদে দুই দলের শেষ লড়াইয়ে, সঞ্জু স্যামসনের ১১১ রানের দুর্দান্ত ইনিংসে ভারত ৬ উইকেটে রেকর্ড সংখ্যক ২৯৭ রানে পৌঁছেছিল, যেখানে সূর্যকুমার যাদব, রিয়ান পরাগ এবং হার্দিক পান্ডিয়ারাও তাঁদের অবদান রেখেছিলেন।  তবে ২৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাস এবং তৌহিদ হৃদয়ের লড়াই সত্ত্বেও ভারত ১৩৩ রানে জয়লাভ করেছিল।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement