IND vs NEP, ICC U19 World Cup, Super Six Live Streaming: ভারত বনাম নেপাল এবং আজকের অন্যান্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে

২ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম নেপাল, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া

IND vs NEP, ICC U19 World Cup, Super Six Live Streaming: ভারত বনাম নেপাল এবং আজকের অন্যান্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে
South Africa, India & Australia U19 Stars (Photo Credits: ICC/ X)

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সুপার সিক্সের ম্যাচে নেপালের বিপক্ষে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখতে চাইবে ভারত। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের সবকটিতেই বাংলাদেশ, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নেই ভারত। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ২১৪ রানে হারিয়েছে তারা। সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে যেখানে মুশির খান ১৩১ রান করেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত বোর্ডে মোট ২৯৫ রান তোলে। দ্বিতীয়ার্ধে সৌমি কুমার পান্ডে চার উইকেট নিয়ে কিউইদের আটকে দেন ৮১ রানে। টুর্নামেন্টের নকআউট পর্বে তাদের নিখুঁত জয়ের রেকর্ড বজায় রাখতে ভারত এখন নেপালকে হারিয়ে এগিয়ে যেতে চাইবে। আজ ২ ফেব্রুয়ারি ম্যানগাউং ওভালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। আফগানিস্তানের বিপক্ষে মাত্র এক উইকেটে জয় নিয়ে সুপার সিক্সের মঞ্চে উঠেছিল নেপাল। আগের সুপার সিক্সের ম্যাচে ৫ উইকেটে হেরেছিল তারা। SL vs AFG Only Test Live Streaming: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, একমাত্র টেস্ট; সরাসরি দেখবেন যেখানে

অন্যান্য ম্যাচঃ আজকের অন্যান্য সুপার সিক্সের ম্যাচে একই সময় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলঃ আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশীর খান, উদয় সাহারন (অধিনায়ক) আরাভেল্লি অবনীশ (উইকেটরক্ষক), প্রিয়াংশু মলিয়া, শচীন ধাস, মুরুগান অভিষেক, নমন তিওয়ারি, রাজ লিম্বানি, সৌমি পান্ডে, অংশ গোসাই, ধনুশ গৌড়া, আরাধ্যা শুক্লা, রুদ্র প্যাটেল, প্রেম দেবকর, মহম্মদ আমান, ইনেশ মহাজন।

আজ আয়োজিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ

২ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম নেপাল, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া।

কখন থেকে শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ?

আজ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপর ১ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ

সরাসরি টিভিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ

সরাসরি অনলাইনে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে

(The above story first appeared on LatestLY on Feb 02, 2024 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).