Best Test XI Of The 21st Century: একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করল ম্যাগাজিন উইজডেন, ভারত থেকে সুযোগ পেলেন শেহবাগ ও বুমরাহ
একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে 'ক্রিকেটের বাইবেল' খ্যাত মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন। যেখানে সর্বোচ্চ ৫ জন রয়েছে অস্ট্রেলিয়ার, ৪ জন রয়েছে দক্ষিণ আফ্রিকার ও ২ জন রয়েছে ভারতীয় ক্রিকেটার। নেই কোনও ইংলিশ ক্রিকেটার। দুই দশকের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ ঘোষণা করা হয়েছে । ভারতের জাসপ্রিত বুমরাহ ও বীরেন্দ্র শেহবাগ এই তালিকায় স্থান পেয়েছেন। উল্লেখ্য বিধ্বংসী ব্যাটিংয়ে ক্রিকেট বিশ্বের মন জয় করা প্রাক্তন ভারতীয় ওপেনার শেহবাগ ১০৪ টেস্টে ৪৯.৩৪ গড়ে করেছেন ৮,৫৮৬ রান। তার সঙ্গে ওপেনিংয়ে জায়গা করে নিয়েছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক স্মিথ ১১৭ ম্যাচ খেলে ৪৮.২৫ গড়ে করেছেন ৯ হাজার ২৬৫ রান। টপ অর্ডারে জায়গা করে নিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। ১৬৮ ম্যাচে ১৩ হাজার ৩৭৮ রান নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে আছেন এই ডানহাতি ব্যাটার। অপরদিকে অজি ব্যাটার স্টিভেন স্মিথ ১১৯ টেস্টে ৫৬.০২ গড়ে ৩৬টি সেঞ্চুরি ও ৪৩টি অর্ধ শতরান সহ ১০ হাজার ৪৭৭ রান নিয়ে আছেন চার নম্বরে।
অলরাউন্ড পারফরম্যান্সের কারণে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস জায়গা করে নিয়েছেন পাঁচ নম্বরে। টেস্ট ক্রিকেটে ৫৫ দশমিক ৩৭ গড়ে ১৩ হাজার ২৮৯ রানের পাশাপাশি ২৯২ উইকেট রয়েছে এই প্রোটিয়ার। অন্য এক প্রোটিয়াস এবি ডিভিলিয়ার্স ১১৪ ম্যাচে ৫০ দশমিক ৬৬ গড়ে ৮ হাজার ৭৬৫ রান রয়েছে তার। উইকেটরক্ষক হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন প্রাক্তন অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট। বোলিংয়ে পেসার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। গতি, লেন্থ আর সুইংয়ের কারণে বিশ্বের সেরা পেসারের খ্যাতি রয়েছে তার। লাল বলে তার শিকার ৪৩৯ উইকেট। এক ম্যাচে ৫ বার ১০ উইকেট পেয়েছিলেন তিনি। এছাড়া পেস ইউনিটে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ভারতের জসপ্রিত বুমরাহ। এছাড়া একমাত্র স্পিনার হিসেবে শ্রীলঙ্কান মুরালিধরন, অস্ট্রেলিয়ান নাথান লায়নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা একাদশে সুযোগ পেয়েছেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন।
উইজডেনের প্রকাশিত একাদশ:
বীরেন্দ্র শেহবাগ (ভারত), গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), এডাম গিলক্রিষ্ট (অস্ট্রেলিয়া), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) এবং জাসপ্রিত বুমরাহ (ভারত)।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)