AFG vs BAN 1st ODI Live Streaming: আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ৩ঃ৩০টেয় এবং বাংলাদেশ সময় বিকেল ৪টেয়। ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে এবং বাংলাদেশে দেখা যাবে টফি অ্যাপে

AFG vs BAN 1st ODI Live Streaming: আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
AFG vs BAN ODI Series (Photo Credit: BCB/ X)

সংযুক্ত আরব আমিরাতে এশিয়ার দুই দেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলেছে। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে বাংলাদেশ ও আফগানিস্তান এই সিরিজ খেলবে। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হারানো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এই সিরিজ খেলবে আফগানিস্তান। তাই আফগানদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও বাংলাদেশকে ভালো করতে হবে। সম্প্রতি ভারতে খেলা তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে তারা। বাংলাদেশ সাম্প্রতিক খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে এবং আফগানিস্তানের বিপক্ষে তাদের সেরা পারফরম্যান্স দিতে চাইবে। আফগানিস্তান তাদের তারকা স্পিনার রাশিদ খানকে দলে নিয়ে একটি শক্তিশালী দল ঘোষণা করেছে। এদিকে, বাংলাদেশ দলে নেই দুই বড় নাম সাকিব আল হাসান ও লিটন দাস। AFG vs BAN ODI Series 2024: শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশের, একনজরে সূচি, দল এবং সরাসরি সম্প্রচার

আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে

আফগানিস্তান স্কোয়াডঃ হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ফরিদ আহমেদ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), নুর আহমেদ, সেদিকুল্লাহ অটল, ফজলহক ফারুকি, আল্লাহ মহম্মদ গাজানফার, রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রশিদ খান, নাঙ্গিয়ালাই খারোতি, আব্দুল মালিক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, বিলাল সামি, নাভিদ জাদরান।

বাংলাদেশ স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শোরিফুল ইসলাম, নাহিদ রানা।

কবে, কোথায় আয়োজিত আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ?

৬ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) আয়োজিত হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ।

কখন থেকে শুরু হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ?

আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ৩ঃ৩০টেয় এবং বাংলাদেশ সময় বিকেল ৪টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ?

ওআফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ?

আফগানিস্তান বনাম বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে এবং বাংলাদেশে দেখা যাবে টফি (Toffee) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Nov 06, 2024 10:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).