Brazil Coach: কোচ কার্লো আনসেলোত্তিকে পেতে মরিয়া ব্রাজিল
গত ২৬ মার্চ আর্জেন্টিনার কাছে ১-৪ গোলে লজ্জার হারের পর কোচহীন ব্রাজিল। সেই লজ্জার হারের পর কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন দোরিভাল জুনিয়ার।
Carlo Ancelotti: একেবারে খারাপ সময়ের মধ্যে যাচ্ছে ব্রাজিল। ২০০২-র পর বিশ্বকাপ নেই। এখন আর্জেন্টিনার কাছে লাতিন আমেরিকার ফুটবলের সিংহাসনও হারিয়েছে সাম্বার দেশ। তার মধ্যে এবার বিশ্বকাপের যোগ্যতাপর্বে সর্বকালীন খারাপ পারফরম্যান্স। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল একেবারে অন্ধকারে। গত ২৬ মার্চ আর্জেন্টিনার কাছে ১-৪ গোলে লজ্জার হারের পর কোচহীন ব্রাজিল। সেই লজ্জার হারের পর কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ডোরিভাল জুনিয়ার। এমন অবস্থায় বিশ্বকাপের বছরখানেক আগে স্থানীয় কোচ খোঁজা শুরুর করেছে ব্রাজিল ফুটবল ফেডারশন।
এবার আর দেশের কোচ নয়, রীতি ভেঙে বিদেশের কোচের দিকে হাত বাড়িয়েছে পেলের দেশ। এবার নেইমারদের কোচ হওয়ার বিষয়ে রিয়াল মার্দিদের কার্লো আনসেলিত্তোকেই পাখির চোখ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। রেকর্ড পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ আনসেলোত্তিকে কোচ হিসেবে পেতে যত খুশি অর্থ খরচ করতেও রাজি ব্রাজিল। কিন্তু সমস্যা হল আনসেলোত্তি সঙ্গে রিয়ালের চুক্তি আরও এক বছর রয়েছে। কিন্তু এবার রিয়ালের ব্যর্থতায় আনসেলোত্তির আর চাকরি না থাকারই কথা। সেই সুযোগ ব্রাজিল ঝাঁপিয়েছে ইতালির বিশ্বখ্যাত কোচকে পেতে।
আনসেলোত্তিকে কোচ করার চেষ্টায় ব্রাজিল
বিশ্বকাপের যোগ্যতাপর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচে ৪ জুন ইকুয়েডেরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে। তার আগে ২০ মে দল ও কোচের নাম ঘোষণা করতে হবে। আনসেলোত্তির পক্ষে এখনও ব্রাজিলে আসা সম্ভব নয়। আর তাই এবারও হয়তো অন্তবর্তীকালীন কোচ ঘোষণা করতে পারে সাম্বার দেশ। জুলাইয়ের পর নেইমারদের স্থায়ী কোচের নাম ঘোষণা করা হতে পারে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)