Asian Games 2026: ৪৪ বছর পর ইতিহাস! চিনকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দলের সোনা জয়
অবসান ঘটল দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার। এশিয়ান গেমস ২০২৬-এর ফাইনাল ম্যাচে চিনকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতল ভারতীয় মহিলা হকি দল। এর আগে ১৯৮২ সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে শেষবার মহিলা হকিতে সোনা জিতেছিল ভারত।
Asian Games 2026: অবসান ঘটল দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার। এশিয়ান গেমস ২০২৬-এর ফাইনাল ম্যাচে চিনকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতল ভারতীয় মহিলা হকি দল। এর আগে ১৯৮২ সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে শেষবার মহিলা হকিতে সোনা জিতেছিল ভারত। দীর্ঘ চার দশক পর এশীয় জয়ের এই মুকুট আবারো নিজেদের মাথায় তুলল টিম ইন্ডিয়া। সেই সাথে এই জয়ের হাত ধরে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নিজেদের জায়গা সুনিশ্চিত করল ভারতীয় দল।
ফাইনালে ভারতের মহিলাদের অবিশ্বাস্য পারফরম্যান্স
আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এই মহা ফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতকে। প্রথম কোয়ার্টারেই ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি আসে ভারতের ঝুলিতে। দারুণ এক আক্রমণে সাক্ষী রানার বাড়ানো পাস থেকে লালরেমসিয়ামি হমারজোতে চমৎকার রিভার্স-স্টিক হিটে বল চিনের জালে জড়িয়ে দেন। প্যারি অলিম্পিকে রুপোজয়ী চিনের গোলরক্ষকের কাছে লালরেমসিয়ামির এই দূরন্ত শটের কোনো জবাব ছিল না।
দেখুন ভিডিও
ইতিহাস লিখলেন ভারতীয় মহিলারা
এরপর সমতায় ফিরতে মরিয়া চিন একের পর এক আক্রমণ সাজায়, কিন্তু ভারতীয় ডিফেন্স লাইন এবং অভিজ্ঞ গোলরক্ষক সবিতা পুনিয়ার প্রাচীর তারা ভাঙতে পারেনি। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে চিনের পাওয়া একটি পেনাল্টি স্ট্রোক অসাধারণ দক্ষতায় সেভ করেন সবিতা পুনিয়া। শেষ বাঁশি পর্যন্ত চীনের সমস্ত আক্রমণ রুখে দিয়ে ১-০ ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে ভারত।
দেরিতে শুরু হয় ফাইনাল
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনার কারণে দলীয় বাস ট্রাফিক জ্যামে আটকে পড়ায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ফাইনাল ম্যাচটি শুরু হয়েছিল। তবে এই বিলম্ব ভারতীয় দলের মনোবলে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। এই টুর্নামেন্টে চিনকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে শুটআউটে ৪-২ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে জাপান।
এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকির ইতিহাস:
১৯৮২ (নয়াদিল্লি): সোনা
১৯৯৮ (ব্যাংকক):রুপো
২০১৮ (জাকার্তা): রুপো
২০২৬ (আইচি-নাগোয়া): সোনা