Asia Cup 2022: এশিয়া কাপ জিতে ঘরে ফিরে বীরের সংবর্ধনা পেলেন হাসারাঙ্গা-রা

একেবারে অবিশ্বাস্য কায়দায় এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান- মহাদেশের চারটে সুপার পাওয়ার দেশকে হারিয়েই এশিয়া সেরা হয়েছে শ্রীলঙ্কা।

Srilanka Cricket Team. (Twitter)

কলম্বো, ১৩ সেপ্টেম্বর: একেবারে অবিশ্বাস্য কায়দায় এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান- মহাদেশের চারটে সুপার পাওয়ার দেশকে হারিয়েই এশিয়া সেরা হয়েছে শ্রীলঙ্কা। অথচ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র ১০৫ রানে অল আউট হয়ে, আফগানদের কাছে বিশ্রীভাবে হেরে বিদায়ের মুখে ছিলেন দাশুন শনকা, হাসারাঙ্গা-রা। সেখান থেকে টানা পাঁচটা ম্যাচে নিখুঁত ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন।

আরব মুলুকে অসম্ভবকে সম্ভব করে ট্রফি জিতে শ্রীলঙ্কান ক্রিকেটার-রা দুবাই থেকে দেশে ফিরলেন। আর দেশের চ্যাম্পিয়ন ক্রিকেটারদের নিয়ে আনন্দে মাতলেন শ্রীলঙ্কানরা। গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কানরা কত কষ্টে আছেন। শনকা, হাসারাঙ্গা-রা তাদের দেশের মানুষের মুখে হাসি  ফোটালেন। আরও পড়ুন-প্রথম ক্রিকেটার হিসেবে এবার ৫ কোটির মাইলস্টোন বিরাট কোহলি-র

দেখুন টুইট

কলম্বোয় অধিনায়ক দাশুন শনকা, হাসারাঙ্গা-রা হুডখোলা বাসে চড়ে ভিকট্রি প্যারেড করলেন। শনকাদের হাতে ধরা ট্রফি। আর তাদের পিছনে অসংখ্য মানুষ। কতদিন আগে শ্রীলঙ্কার মানুষদের আর্থিক অভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখেছে। আজ, তাঁরাই বাইশ গজে এশিয়া সেরা হওয়ার আনন্দে মাতলেন। আর্থিক অভাব, রাজনৈতিক অচলবস্থার কারণেই শ্রীলঙ্কা থেকে এবারের এশিয়া কাপ সংযুক্ত আরবআমিরশাহিতে সরে গিয়েছিল। আয়োজক না হতে পারার আফশোসটা চ্যাম্পিয়ন হয়ে উসুল করে নিল শ্রীলঙ্কা। প্রসঙ্গত, এবার নিয়ে শ্রীলঙ্কা মোট ষষ্ঠবার এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement