Typhoon Wipha Alert: ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত হংকং, টাইফুন উইফার তাণ্ডবে আহত কমপক্ষে ২০ জন, বিমান চলাচলের ওপর জারি নিষেধাজ্ঞা
রবিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ হংকংয়ে আছড়ে পড়েছে টাইফুন উইফার। ঘন্টায় ১১৮ কিলোমিটার প্রতি ঘন্টায় বয়েছে এই হাওয়া।
রবিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ হংকংয়ে আছড়ে পড়েছে টাইফুন উইফার (Typhoon Wipha)। ঘন্টায় ১১৮ কিলোমিটার প্রতি ঘন্টায় বয়েছে এই হাওয়া। সঙ্গে শুরু হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি। প্রাকৃতিক এই দুর্যোগ আছড়ে পড়েছে হংকংয়ের পূর্ব উপকূল ও শহরের দক্ষিণ অংশে। ঝড়ে উপড়ে গিয়েছে একাধিক গাছ, ক্ষতিগ্রস্থ হয়েছে ঘড়বাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন আহত হয়েছেন। বাতিল হয়েছে ৩০০-এর বেশি উড়ান। বর্তমানে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে হংকং সরকার। যদিও সন্ধ্যে ৭টা ৪৫-এর পর পরিস্থিতি কিছুটা শিথিল হয়েছে। হংকংয়ের এই প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রতিবেশী দেশ চিনের হাইনান এবং গুয়াংডং প্রদেশে জারি করা হয়েছে সতর্কতা।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Weather Forecast: তীব্র তাপপ্রবাহ, গরমে পুড়ছে রাজ্য, জারি লাল সতর্কতা
India vs Hong Kong Football: হংকংয়ের কাছেও হারল ভারত! দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে পোস্ট পার্থ জিন্দালের
Sikkim Landslide Update: বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত সিকিম, পাহাড়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা, নিখোঁজ জওয়ানদের খোঁজে চলছে তল্লাশি
IMD Weather Alert: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, ভারী বৃষ্টিপাতের জন্য বেশ কয়েকটি রাজ্যে আজ কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Advertisement
Advertisement
Advertisement