Siriya: সিরিয়ায় রকেট হামলা ইজরাইলের, মৃত ৫

সদ্য ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় রকেট হামলা চালায় ইজরাইল

বিমান হামলা (Photo by Getty Images/ Representational Image)

সিরিয়ার দামাস্কাসে ফের ইজরাইলি রকেট হামলা। হামলার জেরে প্রাণ হারাল ৫ জন। এখনও পর্যন্ত আহতের সংখ্যা ১৫। সিরিয়ান নিউজ এজেন্সির পক্ষ থেকে এমন খরবই জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবারে। ইজরাইলের ছোড়া রকেটটি আছড়ে পড়ে সেন্ট্রাল দামাস্কাসে।এমনিতেই ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া এবং তুরষ্ক। তারপরেও এই ধরনের হামলার জেরে দিশেহারা সিরিয়া।

ঘটনার নিন্দা করে সিরিয়ার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে।ইজারইলের এই ঘটনার প্রতিবাদ করুক ইউনাইটেড ন্যাশন্যাল সিকিউরিটি কাউন্সিল এমন দাবিও জানানো হয়েছে তাদের তরফে।

ফ্রেবরুয়ারীর ৬ তারিখে ৭.৮ ম্যাগনিটিউ ধাক্কায় কেঁপে ওঠে সিরিয়া এবং তুরষ্ক।যার জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৪৬ হাজার মানুষ। যার উদ্ধারকার্য এখনও চলছে বর্তমানে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement