President Emmanuel Macron Wax Figure Stolen: একি কাণ্ড! ছদ্মবেশে প্যারিসের জাদুঘরে প্রবেশ, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মোমের মূর্তি চুরি

সোমবার প্যারিসের গ্রেভিন জাদুঘরে অভিযুক্তরা পর্যটকের ছদ্মবেশে প্রবেশ করেছিলেন। মোট তিনজন ছিলেন তাঁরা। দুজন মহিলা এবং একজন পুরুষ।

Emmanuel Macron Wax Figure Stolen From Paris Waxwork Museum (Photo Credits: X)

সাংঘাতিক কাণ্ড প্যারিসে। মোমের জাদুঘর থেকে চুরি গেল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মোমের মূর্তি (Emmanuel Macron Wax Figure Stolen)। দেশ জুড়ে শোরগোল। নিরাপত্তার ঘেরাটোপ পার করে কীভাবে এমন অসাধ্য সাধন সম্ভব হল? বিভিন্ন মহল থেকে উঠছে সেই প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, ছদ্মবেশে এই চুরি করা হয়েছে। সোমবার প্যারিসের গ্রেভিন জাদুঘরে অভিযুক্তরা পর্যটকের ছদ্মবেশে প্রবেশ করেছিলেন। মোট তিনজন ছিলেন তাঁরা। দুজন মহিলা এবং একজন পুরুষ। হাতের কাজ সেরে সকলের চোখের আড়ালে জাদুঘরের জরুরি প্রস্থান পথ দিয়ে বেরিয়ে যান তাঁরা। অভিযুক্তদের খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ।

ম্যাক্রোঁ মোমের মূর্তি চুরিঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement