Pakistan's airstrikes in Afghanistan: আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালালো পাকিস্তান! মৃত ৬ শিশু ও মহিলা

তালিবান (Taliban) অধ্যুষিত আফগানিস্তানের (Afghanistan) দু'টি এলাকায় এয়ার স্ট্রাইক চালালো পাকিস্তান (Pakistan)। এই হামলায় মৃত্যু হয়েছে ৬ নাগরিকের। যার মধ্যে ৩ জন শিশু এবং ৩ জন মহিলা। জানা যাচ্ছে, রবিবার রাত ৩টে নাগাদ বারমল জেলার পাক্তিকা প্রদেশ এবং আফগান-দুবাই সীমান্তবর্তী এলাকার সেপারা জেলার খোস্ত প্রদেশে হামলা চালানো হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও এই হামলা কোনও জঙ্গি গোষ্ঠী বা পাকিস্তানী সেনার তরফ থেকে করা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। তবে এই হামলার কথা স্বীকার করেছে পাকিস্তান। অন্যদিকে এই ঘটনার কড়া নিন্দা করেছে আফগানিস্তান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement