Pakistan Applied For BRICS Membership: ব্রিকস সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছে পাকিস্তান , চাইল রাশিয়ার সমর্থন

শিয়ার বার্তা সংস্থা তাস তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ব্রিকস সংস্থা আরও দেশকে অন্তর্ভুক্ত করতে চায়, তবে এই দেশগুলি দ্রুত উন্নয়নশীল। পাকিস্তান এসব মান মেনে চলে না। তা সত্ত্বেও চীন ব্রিকসে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।

Photo Credits: ANI

২০২৪ সালে ব্রিকসের এরসদস্য হতে আবেদন করল পাকিস্তান। মনে করা হচ্ছে চীনের নির্দেশেই পাকিস্তান ব্রিকসের সদস্য হতে আগ্রহী হয়ে উঠেছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ব্রিকস সংস্থা আরও দেশকে অন্তর্ভুক্ত করতে চায়, তবে সেই দেশগুলি হবে দ্রুত উন্নয়নশীল। পাকিস্তান এসব মান মেনে চলে না। তা সত্ত্বেও চীন ব্রিকসে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। অন্যদিকে পাকিস্তান চায় রাশিয়া পাকিস্তানকে ব্রিকসে যোগ দিতে সাহায্য করুক। আগামী বছর ব্রিকসের সভাপতির দায়িত্ব নিতে চলেছে রাশিয়া। ভারত যাতে পাকিস্তানের  ব্রিকসের সদস্য পদ মেনে নেয় এবং সমর্থন দিতে রাজি হয় সেজন্যই ইসলামাবাদ রাশিয়ার সাহায্য চায়।

ব্রিকস  ব্রাজিল , রাশিয়া , ভারত , চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত। এই ৫টি BRICS সদস্য দেশ বিশ্বের ৫টি বৃহত্তম অর্থনীতির মধ্যে রয়েছে এবং বিশ্বের জনসংখ্যার ৪১ শতাংশ প্রতিনিধিত্ব করে। এবং এই পাঁচটি দেশের জিডিপি বিশ্বের মোট জিডিপির ২৪ শতাংশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement