New Zealand Earthquake: মঙ্গল সকালে কম্পন নিউজিল্যান্ডে, রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৫ মাত্রা
ঘুম থেকে উঠেই কম্পন অনুভব করল দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। আজ (২৫ মার্চ, মঙ্গলবার) সকালে নিউজিল্যান্ডের রিভারটন উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) অনুসারে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৫ থেকে ৬.৮।ভূমিকম্পের কেন্দ্রটি ১৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ১০ কিলোমিটার (6.21 মাইল) গভীরতায় অবস্থিত ছিল। যদিও ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কম্পনের ফলে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
উল্লেখ্য যে নিউজিল্যান্ড ভূমিকম্প সংবেদনশীল অঞ্চল, তাই মাঝে মাঝেই তীব্র ভূমিকম্প লক্ষ্য করা যায়।তাই ভূমিকম্প মোকাবেলায় সরকার সর্বদা প্রস্তুত রয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Advertisement
Advertisement