Global Trade Research Institute: ২৫ শতাংশের ওপরেও অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিল আমেরিকা, সমালোচনায় গ্লোবাল ট্রেড রিসার্চ ইন্সটিটিউট

India-US Tax Impose (Photo Credit: X@airnewsalerts)

গ্লোবাল ট্রেড রিসার্চ ইন্সটিটিউট (GTRI) ভারতীয় আমদানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে। মস্কোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাওয়া দেশগুলির প্রতি ওয়াশিংটনের এই দৃষ্টিভঙ্গির তারা সমালোচনা করেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন আরো ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর জি টি আর আই এই বিবৃতি দেয়। বিবৃতিতে আরো বলা হয়েছে চিন ২০২৪ সালে ৬২ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের তেল রাশিয়া থেকে আমদানি করেছে। এটি ভারতের চেয়ে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারেরও বেশি। তা সত্ত্বেও, বেইজিং কোনও শাস্তিমূলক শুল্কের সম্মুখীন হয়নি। ইন্সটিটিউট আরও উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের ৩৯ দশমিক ১ বিলিয়ন ডলারের আমদানিকেও উপেক্ষা করেছে। এর মধ্যে ২৫ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের তেলও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই একই সময়ে রাশিয়া থেকে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বলেও ঐ বিবৃতিতে বলা হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement