Ebola: করোনা কমতে না কমতেই মারণ ইবোলার দাপট, ২ দিনে আক্রান্ত ১৪

Ebola Virus In Uganda (Photo Credit: Twitter)

করোনার (Corona) দাপট কমতে না কমতে এবার শুরু ইবোলা (Ebola) আতঙ্ক। মারণ ইবোলা ভাইরাস (Virus)  এবার নতুন করে কামড় বসাতে শুরু করেছে পূর্ব আফ্রিকার উগান্ডায়। কামপালায় ইবোলার দাপটে নতুন করে আক্রান্ত ৯ জন। যার জেরে উগান্ডায় গত ২ দিনে ইবোলা ভাইরাসে আক্রান্ত ১৪ জন। যার জেরে সেখানকার মানুষের কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। কামপালায় নতুন করে যে ৯ জন অসুস্থ হয়ে পড়েন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকে যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে উগান্ডার স্বাস্থ্য জফতরের তরফে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement