Myanmar: ফের ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, শনিবার থেকে দফায় দফায় কাঁপছে সে দেশের মাটি
রবিবার ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। জানা যাচ্ছে, স্থানীয় সময় ১০.৪৫ নাগাদ প্রথম কম্পণ অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬।
রবিবার ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার (Myanmar)। জানা যাচ্ছে, স্থানীয় সময় ১০.৪৫ নাগাদ প্রথম কম্পণ অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। ১৬১ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। মৃদু কম্পণ অনুভূত হলেও আচমকাই ঘটনাটি ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এদিন প্রথম কম্পণের কয়েকঘন্টা পর ফের কেঁপে ওঠে মায়ানমারের মাটি। জানা যাচ্ছে, রিখটার স্কেলে ৩.৮ ম্যাগনিটিউটে দ্বিতীয় ভূমিকম্পটি হয়। এর আগে শনিবার রাতেও ভূমিকম্প হয়েছিল। রাত ১১টা ২৭ নাগাদ ৩.৪ ম্যাগনিটিউটে কেঁপে উঠেছিল মায়ানমারের মাটি। দফায় দফায় এতবার ভূমিকম্প হওয়ায় আতঙ্কে দেশবাসী। চলতি বছরের মার্চ মাসে মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। আর তাতে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৭০০ জনের।
দেখুন পোস্ট
Advertisement
সম্পর্কিত খবর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Baba Vanga's Prediction 2025: বিশ্ব জুড়ে তোলপাড়, তার মাঝেই বাবা ভাঙার ভবিষ্যত বাণী, ২০২৫ সালে বাড়বে মানুষের দুর্দশা, দুর্গতি, দেখুন কী হতে চলেছে
Solution for Dark Lips: কালো ঠোঁটে রং ফিরবে। ঠোঁট হবে গোলাপি। জেনে নিন ঘরোয়া উপায়
Advertisement
Advertisement
Advertisement