Airport Viral Video: মহিলা যাত্রীর চুল ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন কাস্টমস অফিসার, লাহোর বিমানবন্দরের বিশৃঙ্খল চিত্র দেখুন
আবুধাবি থেকে আগত দুই মহিলার সঙ্গে লাহোর বিমানবন্দরে লাগেজ সংক্রান্ত বিষয়ে বচসা বাধে কাস্টমস অফিসারদের। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিমানবন্দরে কাস্টমস অফিসারদের সঙ্গে যাত্রীদের তুমুল অশান্তি বাধল। তর্কাতর্কির রেশ হাতাহাতিতে পর্যবসিত হল। পরিস্থিতি এমনই বিগড়ে গেল যে, এক মহিলা কাস্টমস অফিসারকে দেখা গেল মহিলা যাত্রীর চুল ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন। ৭ এপ্রিল, সোমবার লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Allama Iqbal International Airport) ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এদিন আবুধাবি থেকে আগত দুই মহিলার সঙ্গে লাহোর (Lahore) বিমানবন্দরে লাগেজ সংক্রান্ত বিষয়ে বচসা বাধে কাস্টমস অফিসারদের। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কর্তব্যরত সরকারি অফিসারের গায়ে হাত তোলায় চটে গিয়ে মহিলার চুল ধরে টানতে টানতে নিয়ে যান ওই মহিলা কাস্টমস অফিসার। আটক করা হয়েছে অভিযুক্ত মহিলাকে।
মহিলার চুল ধরে টানতে টানতে নিয়ে গেলেন কাস্টমস অফিসারঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Israel-Iran War: ইরানে পরমাণু কেন্দ্রে ইজরায়েলের হামলায় কোনও তেজস্ক্রিয় পদার্থ লিক হয়নি, জানাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Advertisement
Advertisement
Advertisement