Army Truck Accident : সাইক্লোনের উদ্ধারকাজে যাওয়া সেনাবাহিনীর গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা, জখম ৩৮

অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলশে ধেয়ে আসেছে সাইক্লোন আলফ্রেড। আর ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে মানুষদের নিরাপদে সরানো আর উদ্ধারকাজে গিয়ে বড় দুর্ঘটনায় মুখে পড়ল অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর দুটি গাড়ি।

Australian army truck accident. (Photo Credits: X)

Australian Army Truck Accident: অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলশে ধেয়ে আসেছে সাইক্লোন আলফ্রেড। আর ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে মানুষদের নিরাপদে সরানো আর উদ্ধারকাজে গিয়ে বড় দুর্ঘটনায় মুখে পড়ল অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর দুটি গাড়ি। নিউ সাউথ ওয়েলসের লিসমোরে সরু এক রাস্তার পাশ থেকে ঘোরানোর সময় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই গাড়িটির পিছনে থেকে সেনাবাহিনীর আরও একটি গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে উল্টে যাওয়া গাড়িটিতে।

এই দুর্ঘটনার ফলে ৩০ জন সেনাকর্মী আহত হন, ৮ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। দুর্ঘটনাটির ঘণ্টা তিনেক পরেও গাড়িটির ধ্বংসস্তুপে আটকে ছিলেন ২ জন সেনাকর্মী। ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

নিউ সাউথ ওয়েলশে সেনার গাড়িতে দুর্ঘটনা

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দুর্ঘটনা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement