Durga Puja 2024: সুরুচি সংঘের পুজো উদ্বোধনে এলেন কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা, দেখুন ভিডিয়ো

মহাচতুর্থীতে উদ্বোধন হয়ে গেল দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সুরুচি সংঘের মণ্ডপ।

মহাচতুর্থীতে উদ্বোধন হয়ে গেল দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সুরুচি সংঘের (Suruchi Sangha Club) মণ্ডপ। আর এইবছরে এই হেভিওয়েট পুজোর উদ্বোধন হল ক্রিকেট দুনিয়ার অন্যতম কিংবদন্তী ক্রিকেটার তথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারার (Brian Lara) হাতে। রবিবার সন্ধ্যায় জনপ্রিয় খেলোয়াড়কে দেখতে সুরুচি সংঘের পুজোতে উপচে পড়ে জনতার ভিড়়। তিনি আসলেন পাঞ্জাবী, পাজামা পরে, এমনকী মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাক বাজাতেও দেখা যায় লারাকে। ঠাকুর দেখে তিনি বললেন, "এই প্রথমবার কলকাতার পুজো এলাম। ভারত অন্যতম পছন্দের একটি দেশ। এখানে আমি অনেক ভালোবাসা পাই। বিশেষ করে কলকাতাতে এই উৎসবের সময়ে এসে আমার ভালোই লেগেছে"।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement