Weather Update: আগামী সপ্তাহেই আবহাওয়া বদল, বঙ্গে বিদায় নিচ্ছে শীত

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিম থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ফলে আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে দুই থেকে তিন ডিগ্রি।

Weather(Photo Credits: Pixabay)

ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত (Winter)। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Meteorological Department) জানাচ্ছে, সোমবার থেকে ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে বঙ্গে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গ তুলনামূলক ঠান্ডা থাকলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশিই থাকবে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিম থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ফলে আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে দুই থেকে তিন ডিগ্রি। যদিও আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। পাকিস্তানের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। অপরটি রয়েছে আফগানিস্তানে। সঙ্গে রাজস্থান লাগোয়া এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আর এই কারণে এ রাজ্যেও জানুয়ারির শেষ সপ্তাহে শীত উধাও হওয়ার সম্ভাবনা প্রবল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement