Birbhum Flood: টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূম, জলের তলায় কংকালীতলা মন্দির চত্বর, দেখুন ভিডিও

টানা বৃষ্টিতে বীপদসীমার ওপরে বইছে কোপাই নদী। ভাসছে বীরভূমের একাধিক এলাকা। বাদ নেই কংকালীতলা মন্দির চত্বর।

টানা বৃষ্টিতে বীপদসীমার ওপরে বইছে কোপাই নদী। ভাসছে বীরভূমের একাধিক এলাকা। বাদ নেই কংকালীতলা মন্দির (Kankalitala Shaktipeeth) চত্বর। হাঁটুর ওপরে বইছে জল। বাধ্য হয়ে দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। কারণ মন্দির খোলা রাখলে বিপদ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার সকাল থেকে মন্দিরের দরজা খোলা ছিল। আর তাতেই ভক্তদের আনাগোনা লেগে ছিল। অন্যদিনের তুলনায় ভক্তসংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জল হু হু করে প্রবেশ করতে শুরু করে মন্দির চত্বরে। সেই কারণে বিকেলের দিকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকী শক্তিপীঠের গর্ভগৃহেও জল ঢুকেছে বলে জানা গিয়েছে। কবে মন্দির খুলবে সেই ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement