Uttar Kanya Abhijan: তৃণমূলের শহীদ দিবসের দিনে উত্তরবঙ্গে 'উত্তর কন্যা' অভিযানের ডাক বঙ্গ বিজেপির

Suvendu Adhikari (Photo Credits: ANI)

কসবা আইন কলেজে আইনের ছাত্রীর গণধর্ষণের প্রতিবাদে আগামী একুশে জুলাই বিজেপি ‘উত্তর কন্যা অভিযান’-এর ডাক দিল। বুধবার পশ্চিমবঙ্গ বিজেপি-র মিডিয়া বিভাগ থেকে এ কথা জানানো হয়েছে।এ দিন রাজ্য যুব মোর্চার ডাকে কসবা চলো অভিযান ছিল। সেখানে প্রতিবাদ সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দেন। জানিয়ে দেন আগামী দিনগুলোতে বিজেপি আরও একাধিক এমন কর্মসূচি করবে।বিজেপির অভিযোগ, “তাঁদের ফ্লেক্স, ব্যানার, দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়। কোর্টের অনুমতি থাকা সত্বেও পুলিশি এই বাধা, গুন্ডামির নামান্তর। পরবর্তীতে আবারও কোর্টের অনুমতি পাওয়া যায় এই মিছিল এবং সভা করার।”

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement