Suvendu Adhikari Takes Holy Dip in Mahakumbh: শেষলগ্নে মহাকুম্ভের মেলা, শুক্রে ত্রিবেণীতে শুভেন্দুর পুণ্যস্নান
১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা প্রায় শেষের পথে। আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন কুম্ভমেলার শেষ দিন। এখনও অবধি প্রায় ৫৫ কোটির বেশি পুণ্যার্থী ডুব দিয়েছেন কুম্ভে।
মহাকুম্ভে ডুব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে চলছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025)। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা প্রায় শেষের পথে। আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন কুম্ভমেলার শেষ দিন। এখনও অবধি প্রায় ৫৫ কোটির বেশি পুণ্যার্থী ডুব দিয়েছেন কুম্ভে। আজ শুক্রবার ত্রিবেণী সঙ্গমের জলে পুণ্যস্নান সারলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কুম্ভস্নানের দৃশ্য নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেন বিধায়ক। সেই সঙ্গে মহাকুম্ভ ঘিরে তাঁর উপলব্ধি এবং অন্তরতৃপ্তি ভাগ করে নেন। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন এবং ব্যবস্থাপনার প্রশংসায় পঞ্চমুখ হলেন শুভেন্দু।
মহাকুম্ভে ডুব শুভেন্দুরঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Gold Price Today: ক্রেতাদের জন্য সুখবর, সপ্তাহের শুরুতে কমল সোনার দাম
Advertisement
Advertisement
Advertisement