Sealdah Division: যান চলাচল এবং বিদ্যুৎ ব্লকের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ শিয়ালদহ বিভাগে

Traffic blockage (Photo Credit: X@airnews_kolkata)

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ (11.11.2025) রাত ১১ টা ৪৫ মিনিট থেকে পরেরদিন (12.11.2025) ভোর রাত সাড়ে তিনটে পর্যন্ত মোট ২২৫ মিনিট র শিয়ালদা ডিভিশনের শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মধ্যে ১ নম্বর ব্রিজের ৫ নম্বর লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে।এই কারণে আগামীকাল (11.11.25) 32249 শিয়ালদা - ডানকুনি লোকাল, 32252 ডানকুনি - শিয়ালদা লোকাল, 31447 শিয়ালদা - নৈহাটি লোকাল, 31450 নৈহাটি - শিয়ালদা লোকাল বাতিল থাকবে। এছাড়া, আগামীকাল (11.11.2025) 31542 শান্তিপুর - শিয়ালদা লোকাল ব্যারাকপুর স্টেশনে যাত্রা শেষ করবে। এবং আগামী বুধবার

( 12.11.2025) 31511 শিয়ালদা - শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করবে। এছাড়া আগামী বুধবার (12.11.2025) 53171 শিয়ালদা - লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা থেকে ভোর তিনটে ৪৫ মিনিটের পরিবর্তে ভোর ৪ টে ১৫ মিনিটে ছাড়বে বলে রেল সূত্রের খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement