Lok Sabha Elections 2024: বিধায়ককে ধাক্কা মারার অভিযোগ, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, রইল ভিডিয়ো
পশ্চিম দুর্গাপুর বিধানসভার ভিড়িঙ্গি গার্লস স্কুলে ভোটপর্বের মাঝে বিজেপি বিধায়ককে ধাক্কা মারার অভিযোগ উঠেছে।
সোমবার চতুর্থ দফার ভোট শুরু হয়েছে রাজ্যে (Lok Sabha Elections 2024)। মোট আট কেন্দ্রে এদিন ভোটগ্রহণ রয়েছে। বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বহরমপুর এবং আসানসোলে চলছে ভোট। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টায় যা চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ভোটপর্ব চলাকালীন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ছড়াল উত্তেজনা। বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে চলে ধ্বস্তাধস্তি। পশ্চিম দুর্গাপুর বিধানসভার ভিড়িঙ্গি গার্লস স্কুলে ভোটপর্বের মাঝে বিজেপি বিধায়ককে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। যা নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল বচসা বাধে বিজেপি কর্মীদের। পরিস্থিতি শান্ত করতে ছুটে আসে সিআরপিএফ জওয়ানরা।
আরও পড়ুনঃ চতুর্থ দফার লোকসভা নির্বাচনে সকাল ৯টা অবধি ভোট পড়ল ১০.৩৫ শতাংশ, ৯ রাজ্যে এগিয়ে বাংলা
বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে ধ্বস্তাধস্তি...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)