Debashis Chakraborty: বাঁ চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছেন, উন্নত চিকিৎসার জন্যে হায়দরাবাদে যাচ্ছেন পুলিশ সার্জেন্ট দেবাশিস

চোখের উন্নত চিকিৎসার জন্যে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন পুলিশ সার্জেন্ট। রবিবার সকালে হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেসে চেপে হায়দরাবাদ রওনা হলেন দেবাশিস।

Kolkata Police Sergeant Debashis Chakraborty (Photo Credits: X)

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে (Nabanna Abhijan) আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে চোখে চোট পান কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী (Debashis Chakraborty)। আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে তাঁর বাঁ চোখ জখম হয়েছে। এতদিন শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে চলছিল দেবাশিসের চিকিৎসা। তবে এবার চোখের উন্নত চিকিৎসার জন্যে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন পুলিশ সার্জেন্ট। রবিবার সকালে হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেসে চেপে হায়দরাবাদ রওনা হলেন দেবাশিস। সঙ্গে তাঁর স্ত্রী এবং পরিবারের এক সদস্য। এদিন ভোর ৬টা নাগাদ মুকুন্দপুরের ওই হাসপাতাল থেকে বের করা হয় দেবাশিসকে। এরপর কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে তিনি হাওড়া শেসন পৌঁছন। হাসপাতাল সূত্রে খবর, দেবাশিসের বাঁ চোখ আংশিক ভাবে দৃষ্টিহীন।

ফলকনামা এক্সপ্রেসে চেপে হায়দরাবাদের উদ্দেশ্যে দেবাশিস... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement