Nupur Sharma: দু'বার তলবেও আসেননি, নুপুর শর্মা-র বিরুদ্ধে কলকাতা পুলিশের লুক আউট নোটিস
পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য কলকাতা পুলিশ হাজিরার জন্য সমন করেছিল বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপুর শর্মাকে।
কলকাতা, ২ জুলাই পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য কলকাতা পুলিশ (Kolkata Police) হাজিরার জন্য সমন করেছিল বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপুর শর্মা (Nupur Sharma)-কে। উত্তর কলকাতার নারকেলডাঙা ও আমহার্স্ট থানা থেকে দু বার তলব করার পরে হাজির না হওয়ায় নুপুর শর্মা-র নামে লুক আউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। গত ২০ জুন নুপুর শর্মাকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু বিজেপি-র বহিষ্কৃত বিতর্কত নেত্রী নিরাপত্তা অভাবে ভুগছেন বলে চার সপ্তাহ সময় চেযেছিলেন।
তারপর তাঁকে চার সপ্তাহ পর ফের সমন পাঠানো হয়। কিন্তু এবারেও তিনি হাজিরা এড়িয়ে যান। একইভাবে আমহার্স্ট স্ট্রিট থানাও বার দু’য়েক তলব করে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে। সেবারও কোনও জবাব দেননি নুপুর শর্মা। তাই তাঁর নামে জারি হল লুকআউট নোটিশ। আরও পড়ুন: নুপুর শর্মা-র পক্ষে লেখায় খুন, অমরাবতী কাণ্ডে NIA তদন্তের নির্দেশ
দেখুন টুইট