Kolkata Doctor Rape and Murder: আরজি করে ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কলকাতার রাস্তায় ওলা-উবেরের মিছিল
রানি রাসমনি ভবন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গাড়ির মিছিল বের করে ইউনিয়ন। সারি দিয়ে ওলা এবং উবের অভিনব মিছিলের সাক্ষী থাকল তিলোত্তমা।
Kolkata Doctor Rape and Murder: আরজি কর হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার দু সপ্তাহ পার হয়ে গেলেও গ্রেফতারির সংখ্যা সেই ১। দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। টানা ন'দিন সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ। আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। এরই মাঝে শনিবার মিছিল করল ওলা এবং উবের ক্যাব চালকদের সিটি ইউনিয়ন। রানি রাসমনি ভবন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গাড়ির মিছিল বের করে ইউনিয়ন। সারি দিয়ে ওলা এবং উবের অভিনব মিছিলের সাক্ষী থাকল তিলোত্তমা।
আরও পড়ুনঃ টানা নবম দিনে সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ, CBI-কে আর্থিক অনিয়মের নথি হস্তান্তর করল SIT
ওলা-উবের চালকদের মিছিল...
VIDEO | Kolkata doctor rape-murder case: City union of Ola and Uber cab drivers take out a vehicle march in Kolkata from Rani Rashmoni Bhawan to Esplanade area. #KolkataDoctorCase
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/F6YsXkcLRz
— Press Trust of India (@PTI_News) August 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 24, 2024 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

