Spa Raid Video: শপিং মলে মধ্যরাতে মেগা রেড! ১৮টি স্পা সেন্টারে একসঙ্গে অভিযান, আপত্তিকর অবস্থায় আটক ৩০ মহিলা

বেআইনি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে শুক্রবার রাতে মলটির ১৮টি স্পা সেন্টারে টানা ছয় ঘণ্টা ধরে চলে এই ম্যারাথন তল্লাশি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩০ জন মহিলা এবং ২০ জন পুরুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Spa Raid Video: শপিং মলে মধ্যরাতে মেগা রেড! ১৮টি স্পা সেন্টারে একসঙ্গে অভিযান, আপত্তিকর অবস্থায় আটক ৩০ মহিলা
Gurugram Police Raids 18 Spa Centres. (Photo Credits:X)

Gurugram Police Raided 18 Spas at Sapphire 90 Mall: হরিয়ানার গুরগাঁওয়ের সেক্টর ৯০-এ অবস্থিত 'স্যফায়ার ৯০' মলে এক অভূতপূর্ব যৌথ অভিযান চালাল গুরুগ্রাম পুলিশ এবং হরিয়ানা রাজ্য মহিলা কমিশন। বেআইনি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে শুক্রবার রাতে মলটির ১৮টি স্পা সেন্টারে টানা ছয় ঘণ্টা ধরে চলে এই ম্যারাথন তল্লাশি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩০ জন নারী এবং ২০ জন পুরুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার রাত ১০টা থেকে ভোর ৩টে পর্যন্ত চলে এই মেগা অপারেশন। হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন উষা প্রিয়দর্শিনী, তাঁর বিশেষ টিম এবং দায়িত্বরত ডিউটি ম্যাজিস্ট্রেট স্বয়ং উপস্থিত থেকে পুরো অভিযানের তদারকি করেন।

১০০ জন পুলিশকর্মী ও একযোগে ১৮টি স্পায় তল্লাশি

অভিযানের মাত্রা কতটা বড় ছিল, তা স্পষ্ট বাহিনীর বহর দেখেই। প্রায় ২০ জন ইনস্পেক্টর ও সাব-ইনস্পেকটরসহ মোট ১০০ জনের বেশি পুলিশকর্মী এই অভিযানে অংশ নেন। 'অনৈতিক পাচার (প্রতিরোধ) আইন, ১৯৫৬'-এর আওতায় নিযুক্ত বিশেষ পুলিশ অফিসার তথা গুরুগ্রামের এসিপি (সদর দপ্তর-১) অভিলাক্ষ জোশীর নেতৃত্বে গোটা বিষয়টি পরিচালিত হয়।

দেখুন ভিডি

পুলিশ সূত্রে খবর, মলটির ১৮টি স্পা সেন্টারে একসঙ্গে হানা দেওয়া হয়েছিল। এর মধ্যে ৮টি স্পা সেন্টারে প্রথমিক তদন্তেই বেআইনি কার্যকলাপের স্পষ্ট প্রমাণ মিলেছে।

বাজেয়াপ্ত ডিজিটাল ডিভাইস ও নথি

অভিযান চলাকালীন স্পা সেন্টারগুলি থেকে একাধিক ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইস, গুরুত্বপূর্ণ নথি এবং সন্দেহজনক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

আটক: ৩০ জন মহিলা ও ২০ জন পুরুষকে সেখা থেকে উদ্ধার ও আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ:মহিলাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে তাঁরা কোনো সুসংগঠিত চক্র বা পাচার নেটওয়ার্কের শিকার কি না।

পুরুষদের ভূমিকা তদন্ত: ঘটনাস্থলে উপস্থিত পুরুষদের ভূমিকা এবং তারা গ্রাহক নাকি পরিচালনা দলের অংশ, তা যাচাই করা হচ্ছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্পা গুলির মালিক, ম্যানেজার এবং এদের পিছনে থাকা মূল চক্রীদের সনাক্ত করতে তদন্ত জোরকদমে চলছে। বাজেয়াপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

(The above story first appeared on LatestLY on Sep 19, 2026 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).