School Staircase Accident Video: স্কুলের সিঁড়ি থেকে পড়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যু! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য

তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার শাদনগর শহরের এক বেসরকারী স্কুলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্কুলের সিঁড়ি থেকে আচমকা পড়ে গিয়ে ৯ বছরের এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে।

School Staircase Accident Video: স্কুলের সিঁড়ি থেকে পড়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যু! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য
9-Year-Old Girl Dies After Falling From Staircase.

School Staircase Accident Video তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার শাদনগর শহরের এক বেসরকারী স্কুলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্কুলের সিঁড়ি থেকে আচমকা পড়ে গিয়ে ৯ বছরের এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ছাত্রীর নাম বর্ণিকা। মাথায় মারাত্মক আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার স্কুল চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বর্ণিকা। মাথায় প্রচণ্ড চোট পেয়ে মুহূর্তের মধ্যেই অচেতন হয়ে পড়ে শিশুটি। স্কুলের কর্মীরা দ্রুত তাকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বর্ণিকার।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য

স্কুলের সিসিটিভি (CCTV) ক্যামেরায় পুরো দুর্ঘটনাটি ধরা পড়েছে। ফুটেজে দেখা গেছে, বর্ণিকা সিঁড়ি দিয়ে নিচে নামছিল, হঠাৎ সে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। কাছেই থাকা সহপাঠীরা তাকে সাহায্য করার চেষ্টা করে এবং একজন দৌড়ে শিক্ষককে খবর দেয়। এরপর এক শিক্ষক এসে শিশুটির অবস্থা খতিয়ে দেখেন।

দেখুন দুর্ঘটনার মর্মান্তিক ভিডিও

স্কুলের গাফলতি? তদন্তে পুলিশ

পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। সার্কেল ইন্সপেক্টর কে সীতারাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মেয়েটি সিঁড়ি থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিল। প্রাথমিক তদন্তে অসুস্থতার কোনো অতীত ইতিহাস ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের

ঘটনার পর থেকে স্কুল কর্তৃপক্ষ এবং পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার খবর স্কুল কর্তৃপক্ষ তাঁদের সময়মতো জানায়নি। ঘটনার সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়নি, যার ফলে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়েছে।

অভিযোগ অস্বীকার স্কুল কর্তৃপক্ষের

অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, তারা ছাত্রীর বাবার আসার জন্য অপেক্ষা করছিল। কিন্তু শিশুটির হঠাৎ বমি শুরু হওয়ায় তারা দেরি না করে নিজস্ব গাড়িতে তাকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ জমা না পড়লেও পুরো ঘটনা এবং সিসিটিভি ফুটেজ গভীরভাবে খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

(The above story first appeared on LatestLY on Sep 19, 2026 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).