Jadavpur University: অবসরের ৪ দিন আগে অপসারিত যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত, চিঠিতে জানাল উপাচার্যের দফতর

Bhaskar Gupta removed by Raj Bhavan (Photo Credit: X@StatesmanDainik & @pooja_news

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে তাঁর দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্যপাল তথা উপাচার্যের দফতর থেকে পাঠানো এক চিঠিতে তাঁকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে ভাস্কর গুপ্তের চাকরি জীবনের মেয়াদ শেষ হওয়ার কথা ৩১ মার্চ। তার আগেই রাজ্যপাল তথা আচার্য তাকে অব্যাহতি দিয়েছেন। উল্লেখ্য গত বছর এপ্রিল মাসে রাজভবন থেকে র অধ্যাপক ভাস্কর গুপ্তকে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করেন সিভি আনন্দ বোস। তাঁর নিয়োগের সময় একজন অধ্যাপক হিসাবেই উপাচার্যপদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement