Heat Wave Warning: বৃষ্টির সম্ভাবনা নেই! আগামী ৫ মে পর্যন্ত বঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা জারি

আগামী ৫ মে পর্যন্ত বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই...

Heatwave (Photo Credit: Pixabay)

কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন তাপপ্রবাহ (Heat Wave ) এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানাল আবহাওয়া দফতর। ১ মে থেকে ৫ মে পর্যন্ত বঙ্গের বিভিন্ন রাজ্যে লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বুধবার এবং বৃহস্পতিবার চৃড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে ,আগামী ৩ মে ও ৪ মে বাঁকুড়া, , বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৫ তারিখও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি থাকবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement