Green Line Metro: পুজোর আগে গ্রিন লাইন মেট্রোয় সুখবর! এবার গঙ্গার নিচ দিয়ে মেট্রো দৌড়াবে রবিবারেও (দেখুন ভিডিও)

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি ভিডিও বার্তায় জানিয়েছেন এবার থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে রবিবারেও থাকছে পরিষেবা। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পরিষেবা।

Green Metro on Sunday Photo Credit: X@metrorailwaykol & CurlyTalesIndia

সোমবার থেকে শনিবার অবধি মেট্রো চললেও রবিবারে গঙ্গার নিচ দিয়ে চলত না গ্রিন লাইনের মেট্রো। তবে এবার সেই গ্রিন লাইনের মেট্রো ছুটবে রবিবারেও। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি ভিডিও বার্তায়  জানিয়েছেন এবার থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে রবিবারেও থাকছে পরিষেবা। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পরিষেবা। আপাতত পরীক্ষামূলকভাবে রবিবার থেকে চালানো হবে গঙ্গার নিচের মেট্রো। রবিবার প্রথম ট্রেন দুপুর ২ টো ১৫ মিনিটে শুরু হবে। এই পরিষেবা রবিবার রাত ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। প্রতি ১৫ মিনিট অন্তর অন্তর পাওয়া যাবে ট্রেন।  অপেক্ষা আর কয়েকঘণ্টার, তারপরই ছুটবে এই রবিবারে গঙ্গার নিচ দিয়ে মেট্রো।

পুজোর আগে এই সুখবর নিয়ে কি বললেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র-

 

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement