Kolkata Falpatti Machhua Bazar Fire: মেছুয়া বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, হত ১
খাস কলকাতার এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত রাত সাড়ে ৮টা নাগাদ মেছুয়া বাজার ফলপট্টির কাছে এক হোটেলে ভয়াবহ আগুন লাগে।
Machhua Bazar Fire: খাস কলকাতার এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত রাত সাড়ে ৮টা নাগাদ মেছুয়া বাজার ফলপট্টির কাছে এক হোটেলে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে দমকলের ৬টি ইঞ্জিন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মেছুয়া বাজারে স্থানীয় একটি ৬ তলা হোটেলে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হোটেলটির তিনতলায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর খবর মিলেছে। আগুনের ভয়ে কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে মারা যান। সংবাদমাধ্যমে প্রকাশ, মৃতের নাম ৪০ বছরের মনোজ পাসওয়ান ঝাঁপ দিয়ে মারা গিয়েছেন। আগুন লাগা হোটেলটিতে বেশ কয়েকজন অতিথি ছিলেন। ভয়াবহ আগুনের আতঙ্কে হোটেলের কার্নিশে নেমে পড়েন অনেকেই।
দেখুন মেছুয়া বাজারে অগ্নিকাণ্ড
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Advertisement
Advertisement