Durga Puja 2024: বৃষ্টির রাতে জনজোয়ার শ্রীভূমিতে, ঠাকুর দেখতে ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন শহরবাসী, দেখুন ভিডিয়ো

মহালয়ার আগের দিনেই উদ্বোধন করা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sreebhumi Sporting Club) পুজো। আর তারপর থেকেই জনজোয়ার উত্তর কলকাতার এই পুজোকে কেন্দ্র করে। কার্যত ঠাকুর দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। ব্যতিক্রম হল না বৃহস্পতিবারেও। তৃতীয়ার দিন বিকেল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে ভারি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি মাথায় নিয়েই অনেকেই শ্রীভূমির ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। মাথায় ছাতা নিয়ে লোকজন বেরিয়েছেন প্যাণ্ডেল হপিংয়ে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement