Cooch Behar: ফের কোচবিহার কোর্ট থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড, চাঞ্চল্য গোটা এলাকায়
গত বছর ফেব্রুয়ারি মাসে এখান থেকেই পাওয়া গিয়েছিল আরও একটি হ্যান্ড গ্রেনেড। সে বার সেনার উপস্থিতিতে বোম্ব স্কোয়াডের মাধ্যমে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছিল।
কলকাতাঃ ফের কোচবিহারে(Cooch Behar) উদ্ধার হ্যান্ড গ্রেনেড(Hand Grenade)।কোচবিহার আদালত(Cooch Behar Court) চত্বরের একটি গুদাম(Warehouse) থেকে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায় বলে খবর। আদালতের একটি গুদামে যেখানে মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী মজুত করে রাখা হয় সেখানেই সাফাইয়ের কাজ করছিলেন কয়েকজন। সেখান থেকেই উদ্ধার হয় এই গ্রেনেডটি। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই গ্রেনেডটি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে এখান থেকেই পাওয়া গিয়েছিল আরও একটি হ্যান্ড গ্রেনেড। সে বার সেনার উপস্থিতিতে বোম্ব স্কোয়াডের মাধ্যমে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। ফের এই ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্ক ছড়িয়েছে কোচবিহার আদালত চত্বরে।
গ্রেনেডটি নিষ্ক্রিয় করার কাজ চলছে
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
India vs India A Intra Squad Match Scorecard: ভারত বনাম ভারত এ ইন্ট্রাস্কোয়াড ম্যাচে সেঞ্চুরি সরফরাজ খানের, উইকেটহীন বুমরাহ
India vs India A, Intra-Squad Live Streaming: ভারত বনাম ভারত এ, ইন্ট্রাস্কোয়াড ম্যাচের লাইভ স্ট্রিমিং
Advertisement
Advertisement
Advertisement