CBI Additional Director Manoj Shashidhar: বঙ্গের বিভিন্ন দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে কলকাতায় CBI অ্যাডিশনাল ডিরেক্টর

বৃহস্পতিবার রাতে তিনি কলকাতায় পৌঁছন। শুক্রবার সকালে সিবিআই দফতর নিজাম প্যালেসে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরেও যান সিবিআই কর্তা।

CBI Additional Director Manoj Shashidhar (Photo Credits: X)

পশ্চিমবঙ্গের রাজনীতি জুড়ে বিভিন্ন দুর্নীতির হদিস পাওয়া গিয়েছে বিগত কয়েক বছরে। কখনও নিয়োগে দুর্নীতি, কখনও কয়লা পাচার, গরু পাচার থেকে শুরু করে রেশন বণ্টনেও দুর্নীতি। সবকটি মামলাই আদালতে বিচারাধীন। তদন্ত করছে সিবিআই (CBI)। ওই সমস্ত মামলায় তদন্তের অগ্রগতি নিজে খতিয়ে দেখতে কলকাতায় এসেছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর মনোজ শশিধর (CBI Additional Director Manoj Shashidhar)। বৃহস্পতিবার রাতে তিনি কলকাতায় পৌঁছন। শুক্রবার সকালে সিবিআই দফতর নিজাম প্যালেসে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর  সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরেও যান সিবিআই কর্তা।

দেখুন টুইট... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement