Cattle Smuggling on Indo-Bangladesh Border: নাইট ভিশন ড্রোন ক্যামেরা ব্যবহার করে পাচার আটকাল নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, উদ্ধার তিনটি গবাদি পশু (দেখুন ভিডিও)

বি এস এফ এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে একটি নাইট ভিশন ড্রোন ক্যামেরা ব্যবহার করে সফলভাবে একটি অনন্য অপারেশন চালিয়েছে তারা এবং ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের হাত থেকে তিনটি গবাদি পশুকে উদ্ধার করতেও সক্ষম হয়েছে।

North Bengal Frontier Operation Photo Credit: Twitter@ANI

২০২৩  সালের অক্টোবর মাসের শুরুতেই বিএসএফ পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার বন্ধ করতে নাইট-ভিশন ড্রোন মোতায়েন করেছিল। তারপর থেকেই তিস্তা নদীর তীরে রাতের আঁধারে চলছে ড্রোন নজরদারি। তিস্তা সংলগ্ন এলাকায় নেই কোন কাঁটাতার। তাই এই প্রথম উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরে ভারত-বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েন করেছিল। নজরদারির এক মাসের মধ্যেই আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় বড় সাফল্য পেল  উত্তরবঙ্গ সীমান্তের সতর্ক সৈন্যরা । বি এস এফ এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে  একটি নাইট ভিশন ড্রোন ক্যামেরা ব্যবহার করে সফলভাবে একটি অনন্য অপারেশন চালিয়েছে তারা এবং ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের হাত থেকে তিনটি গবাদি পশুকে উদ্ধার করতেও সক্ষম হয়েছে।

দেখুন উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সৈন্যদের সেই অপারেশনের ভিডিও-

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement