BSF In West Bengal: উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকা থেকে ৫ কোটি টাকার সোনা সহ এক সিভিল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল বিএসএফ

BSF Seized Gold Biscuit (Photo Credit: X@BSF_SOUTHBENGAL)

উত্তর ২৪ পরগণার গাইঘাটা এলাকা থেকে বি এস এফ ৫ কোটি টাকার সোনাসহ এক সিভিল ইঞ্জিনিয়ারকে আটক করেছে। গত সোমবার তেঁতুলবেড়িয়ার ফাঁড়ির জওয়ানরা খবর পেয়ে আচলপাড়া গ্রামে যেতেই, ঐ ব্যাক্তি বাড়ির পেছন দিক দিয়ে পালানোর চেষ্টা করে | জওয়ানেরা তাকে আটকাতে শূন্যে গুলি চালালে পাচারকারী আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়ে। তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ছয় কেজি এবং ভারতীয় বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।তদন্তের জন্য তাকে তেঁতুলবেড়িয়া সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর বিএসএফ ধৃত ব্যাক্তিকে সোনাসহ কলকাতার রাজস্ব গোয়েন্দা দপ্তরের হাতে তুলে দেয়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement