Lok Sabha Elections 2024: টালিগঞ্জ থেকে সোনারপুর, নিজের লোকসভা কেন্দ্র ঘুরে জনসংযোগ কর্মসূচি বিজেপি প্রার্থী অনির্বাণের

বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের দুঃখ, দুর্দশার কথা শোনেন তিনি।

BJP Candidate Dr Anirban Ganguly (Photo Credits: X)

ভোটের মুখে জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। হাতে আর দু সপ্তাহও বাকি নেই। শুক্রবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Dr Anirban Ganguly) একটি জনসংযোগ কর্মসূচির আয়োজন করেছিলেন। টালিগঞ্জ বিধানসভার বাঁশদ্রোণী বাজার থেকে এদিনের কর্মসূচি শুরু করেছিলেন বিজেপি প্রার্থী। যা পৌঁছেছিল সোনারপুরের লাঙ্গলবেড়িয়া অঞ্চল পর্যন্ত। বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের দুঃখ, দুর্দশার কথা শোনেন তিনি। সেই চিত্র নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরে বিজেপি প্রার্থীর হুঙ্কার, 'তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তাঁদের সমর্থন বিজেপির পাশে রয়েছে'।

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement