Adhir Ranjan Chowdhury: পদত্যাগ করলেন অধীর চৌধুরী, পঁচিশ বছরের সাংসদের কেন এমন সিদ্ধান্ত!
লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনার বৈঠক শেষে কংগ্রেস কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন অধীর রঞ্জন চৌধুরী।
কলকাতা: কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন বহরমপুরের পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । পঁচিশ বছরের সাংসদ অধীর চৌধুরী ২০২৪-এর লোকসভা নির্বাচনে নবীন তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন। শুক্রবার লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করার জন্য একটি বৈঠক ডাকা হয় মৌলালি যুবকেন্দ্রে। বৈঠকে কংগ্রেসের একাংশ দাবি করেন তাঁরা বামেদের সঙ্গে এই জোট আর মেনে নিতে পারছেন না। অনেকে দাবি করেন, বামেদের সঙ্গে জোট করেই তাঁদের সর্বনাশ হয়েছে। এরজন্য আঙুল তোলা হয় অধীর রঞ্জন চৌধুরীর দিকেই।
আজ বিকেলে কংগ্রেস কমিটির (Congress Committee) রাজ্য ইউনিটের বৈঠকের পরে অধীর চৌধুরী তাঁর পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। যদিও তাঁর পদত্যাগ গৃহীত হয়েছে কি না সে বিষয়ে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
দেখুন
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Gold Price Today: ক্রেতাদের জন্য সুখবর, সপ্তাহের শুরুতে কমল সোনার দাম
Advertisement
Advertisement
Advertisement