Kunal Ghosh: নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ
রাজ্যের পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলে। সেই পুলিশ ব্যবস্থা নিয়েই এবার প্রশ্ন তুললেন খোদ তৃণমূল নেতা কুণাল ঘোষ।
রাজ্যের পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে চলে। সেই পুলিশ ব্যবস্থা নিয়েই এবার প্রশ্ন তুললেন খোদ তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। গত বৃহস্পতিবার নন্দীগ্রামে খুন হয়েছে দলেরই এক বুথস্তরের কর্মী। সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও এই ঘটনায় যুক্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এই নিয়ে এবার নন্দীগ্রাম পুলিশের বিরুদ্ধেই আঙুল তুললেন কুণাল। তাঁর মতে, নন্দীগ্রামে যে তৃণমূল নেতার খুন হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর এই ঘটনার জন্য বিজেপির স্থানীয় নেতারাই অভিযুক্ত। ওই এলাকায় বিজেপি হামেশাই তৃণমূলের ওপর হামলা চালাচ্ছে। তবে সেখানের কিছু সংখ্যক পুলিশ এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Kolkata FF Fatafat June 16 Result: সোমবার কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিয়ে থাকলে এখনই ফলাফল জেনে নিন
Advertisement
Advertisement