WhatsApp New Feature Update: একই সঙ্গে ৪টি ডিভাইসে চলবে হোয়াটসঅ্যাপ, ঘোষণা মার্ক জুকারবার্গের

নতুন এই ফিচারের মাধ্যমে আপনি ৪টি ডিভাইসে এক সঙ্গে একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন।এই নতুন ফিচারটি নাম দেওয়া হয়েছে, কমপ্যানিয়ন মোড।

WhatsApp (Photo Credits: Pixabay)

মেটার জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচারের ঘোষণা করলেন মার্ক জুকারবার্গ। নতুন এই ফিচারের মাধ্যমে আপনি ৪টি ডিভাইসে এক সঙ্গে একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন।এই নতুন ফিচারটি নাম দেওয়া হয়েছে,কমপ্যানিয়ন মোড (Companion Mode)। এবার একই নম্বর দিয়ে আপনি মোট ৪টি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সব অ্যাকাউন্টই একে অপরের সঙ্গে লিঙ্ক হয়ে থাকবে।

হোয়াটসঅ্যাপ কীভাবে অন্য একটি স্মার্টফোনের সঙ্গে লিঙ্ক করবেন?

প্রথমে হোয়াটসঅ্যাপের নতুন বিটা ভার্সন ডাউনলোড করুন। দ্বিতীয় ডিভাইসে হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোড করতে হবে। ওভারফ্লো মেনু থেকে একটি ডিভাইস লিঙ্ক সিলেক্ট করুন। প্রথম ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলে হোয়াটসঅ্যাপ-এর সেটিংসে ট্যাপ করুন। এর পরে লিঙ্ক করা ডিভাইসে ট্যাপ করুন। প্রাথমিক ডিভাইস থেকে কিউ আর QR কোড দ্বিতীয় ডিভাইসে স্ক্যান করতে হবে। কিউ আর QR কোড স্ক্যান করার মাধ্যমে,আপনি দুটি স্মার্টফোনে একটি অ্যাকাউন্ট চালাতে পারবেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement