Netflix Password Sharing : শুধু সাবস্ক্রিপশন নয় এবার থেকে পাসওয়ার্ড শেয়ার করতেও লাগবে অতিরিক্ত অর্থ বিশ্বের চার দেশে
এতদিন নিউজিল্যান্ড, স্পেন, পর্তুগাল, কানাডায় নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং নিষিদ্ধ ছিল, নতুন নিয়মে তারা সেটিংস বদল করে তা পুনরায় চালু করতে পারবে
শুধু সাবস্ক্রিপশন নয় এবার থেকে পাসওয়ার্ড শেয়ার করতেও লাগবে অতিরিক্ত অর্থ। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (OTT Platform Netflix) নতুন বিধিনিষেধ সহ একটি তালিকা প্রকাশ করেছে। এতদিন নিউজিল্যান্ড, স্পেন, পর্তুগাল, কানাডায় নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং নিষিদ্ধ ছিল, নতুন নিয়মে তারা সেটিংস বদল করে তা পুনরায় চালু করতে পারবে। নিউজিল্যান্ড, স্পেন, পর্তুগাল, কানাডার ব্যবহারকারীদের জন্য যে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে তা নিম্নরূপ-
কানাডায় পাসওয়ার্ড শেয়ার করার জন্য অতিরিক্ত দিতে হবে CAD$7.99 বেশি নিউজিল্যান্ডে পাসওয়ার্ড শেয়ার করার জন্য অতিরিক্ত দিতে হবে NZD $7.99 বেশি, পর্তুগালে পাসওয়ার্ড শেয়ার করার জন্য অতিরিক্ত দিতে হবে 3.99 ইউরো বেশি এবং স্পেনে পাসওয়ার্ড শেয়ার করার জন্য অতিরিক্ত দিতে হবে 5.99 ইউরো বেশি৷
টুইট দেখুন