Space Startup Agnikul Creates History: ব্যক্তিগতভাবে নির্মিত ‘অগ্নিবান’ রকেটের সফল উৎক্ষেপণ, দেখুন ভিডিও
3D রকেট ‘অগ্নিবান’-এর সফল উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO 'অগ্নিকুল কসমসকে' অভিনন্দন জানিয়েছে।
চেন্নাই: ভারতের ইতিহাসে মাইলফলক। ব্যক্তিগতভাবে নির্মিত রকেটের সফল উৎক্ষেপণ করল ভারত। মহাকাশ স্টার্ট-আপ (Space Startup) অগ্নিকুল কসমস (Agnikul Cosmos) তাদের লঞ্চ প্যাড থেকে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি 3D-প্রিন্টেড ‘সেমি-ক্রায়োজেনিক’ ‘অগ্নিবান’ সফলভাবে উৎক্ষেপণ করেছে। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটির উৎক্ষেপণ করা হয়। অগ্নিকুল কসমসের প্রতিষ্ঠাতা সত্যনারায়ণন বলেছেন, ‘আমরা ভারতের প্রথম সেমি-ক্রাইও রকেট ইঞ্জিন চালু করতে পেরে গর্বিত’।
দেখুন ভিডিও
ভারতে আজ দ্বিতীয়বার ব্যক্তিগতভাবে নির্মিত রকেটের উৎক্ষেপণ হয়েছে। প্রথম ব্যক্তিগতভাবে তৈরি রকেট স্কাইরুট কোম্পানি থেকে ২০২২ সালে ISRO-এর লঞ্চ সাইট থেকে উড়েছিল। বিশ্বের প্রথম 3D রকেট ‘অগ্নিবান’ সফল উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO অগ্নিকুল কসমসকে অভিনন্দন জানিয়েছে।
দেখুন