World Chess Championship: বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১২তম গেমে চিনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনের কাছে হেরে গেলেন ভারতীয় প্রতিদ্বন্দ্বী ডি. গুকেশ

আজ সিঙ্গাপুরে র ১২তম গেমে জয় পেয়ে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছে ডিং লিরেন। টানা সাতটি ড্রয়ের পরে রবিবার নিজের দ্বিতীয় জয়ের পরে এক পয়েন্টে এগিয়ে ছিলেন ১৮ বছর বয়সী দাবাড়ু ডি গুকেশ। কিন্তু লিরেনের জয় আজ স্কোরকে আবার ৬ পয়েন্টে সমান সমান করেছে

D. Gukesh lost 12th game (Photo Credit: X@chesscom_in)

১১ নং গেমে জয়ের পর ১২ নং গেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনের কাছে হেরে গেলেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডি. গুকেশ। আজ সিঙ্গাপুরে র ১২তম গেমে জয় পেয়ে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছে ডিং লিরেন।  টানা সাতটি ড্রয়ের পরে রবিবার নিজের দ্বিতীয় জয়ের পরে এক পয়েন্টে এগিয়ে ছিলেন ১৮ বছর বয়সী দাবাড়ু ডি গুকেশ। কিন্তু লিরেনের জয় আজ স্কোরকে আবার ৬ পয়েন্টে সমান সমান করেছে। ১৪ রাউন্ড ক্লাসিক্যাল ফর্ম্যাটে দুটি খেলা এখনো বাকি আছে।  শিরোপা জিততে ১.৫ পয়েন্ট প্রয়োজন। উভয় খেলোয়াড়ই এখন বুধবারে ১৩ নং গেমের আগে মঙ্গলবার বিশ্রাম করবেন। ১৩ নং গেমে গুকেশ সাদা ঘুঁটি  নিয়ে খেলবেন।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement